রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একশিশুর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বেভল পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।অসীম ওই এলাকার নিশিকান্ত চন্দ্র বর্মনের ছেলে।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ হায়দার জানান, দুপুরে মা সুমিত্রা রাণীর সঙ্গে ঘুমিয়ে ছিল অসীম। একপর্যায়ে শিশুটির ঘুম ভেঙে গেলে খেলার ছলে স্টিলের ট্রাংকের উপরে থাকা মাল্টিপ্লাগে ফ্যানের টুপিন লাগাতে গেলে আঙ্গুল ঢুকে বিদ্যুতায়িত হয়। ঘুমের ছলে মা সন্তানকে পাশে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠলে বিদ্যুতায়িত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102