মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি সহিংসতা করলে আমরা শক্তি প্রয়োগ করব: পরশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি যদি সহিংসতা করে তাহলে আমরাও শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ নয়। মনে রাখতে হবে, আমাদের প্রকৃত শত্রু, গণতন্ত্রের শত্রু বিএনপি-জামায়াত।

তিনি বলেন, জিয়ার ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট। আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তাই তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর।

মঙ্গলবার ( ১১ অক্টোবর ) বিকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ পরশ এসব কথা বলেন।

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মো. শাহনওয়াজ এমপি উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102