বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আত্মীয় ছাড়াই নারীরা এখন হজ করতে পারবেন: সৌদি মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: হজ অথবা ওমরাহ পালনের ক্ষেত্রে নারীদের সঙ্গে মাহরাম নেওয়ার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। এ ঘোষণার ফলে এখন থেকে হজ ও ওমরাহ পালনে নারীরা একাই সৌদি আরব যেতে পারবেন। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের মন্ত্রীর এই ঘোষণার ফলে নারী হজযাত্রীদের সফর সঙ্গী হিসেবে মাহরাম বাধ্যতামূলক কি না- এ বিষয়ে চলা বিতর্কের অবসান হলো। একই সঙ্গে সৌদি মন্ত্রী ওমরাহ ভিসার ক্ষেত্রে কোটা বা নির্দিষ্ট সংখ্যার বিষয়টিও বাতিল করেন। ফলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনো কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না।

সোমবার (১০ অক্টোবর) মিশরের কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন। এ সময় তিনি হজ ও ওমরাহ পালনের ব্যয় কমানোর বিষয়ে সৌদি আরবের আগ্রহের কথা জানান।

তিনি বলেন, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি সফরে আগ্রহী মুসলিমদের জন্য বিভিন্ন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। এগুলোর মধ্যে রয়েছে হজ পালনকারীদের জন্য রোবট দিয়ে কিছু সেবা প্রদান।

মাহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় মাহরাম দ্বারা বোঝায়, যাদের বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েজ বা বৈধ। পুরুষ ও নারী উভয়ের জন্য মাহরাম ১৪ জন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102