শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর, আশা করি তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন বলেই আমি আশা করি।

তিনি আরও বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তখন তারা আমার দেশের বিষয়ে জিজ্ঞাসা করতেন। তবে পরে আমি যখন কূটনীতিক ছিলাম, তখন তারা আমাকে আর দেশের কোনো বিষয়ে জিজ্ঞাসা করেননি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102