বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

পুরস্কার পেলেন সাংবাদিক এস. এম. নাসির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ( ১০ অক্টোবর ) ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘এজাহিকাফ পারফম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় তারকা ফটো সাংবাদিক এস. এম. নাসিরকে।

এছাড়া শিল্প বানিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, সমাজসেবা ও সাংবাদিকতা বিভাগে এজাহিকাফ অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিশিষ্ঠজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, বাংলা কারস এর ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, বাংলাদেশ প্রাণি বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, দৈনিক নবচেতনা’র সম্পাদক এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক কামরুন্নাহার হারুন, এম এ মান্নান মানিক কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ মান্নান মানিক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নাজিব আকবর। সভাপতিত্ব করেন এজাহিকাফের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102