বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, টাইগ্রেসদের স্বপ্ন ভঙ্গ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাংলাদেশের সমীকরণটা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ছিল সহজ থেকে সহজতর এমনটাই বলা চলে। যেখানে সামনে ছিল দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

কিন্তু কপাল মন্দ হলে বলার যে কিছুই থাকে না আর। বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

টাইগ্রেসরা শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102