সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

খারাপ কামনা-বাসনা থেকে বাঁচবেন কিভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইসলাম ডেস্ক: খারাপ কামনা-বাসনা ও মন্দ চরিত্র মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহর রহমত ছাড়া এসব থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। মন্দ কামনা-বাসনা ছেড়ে একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে ধরনা দেওয়ার বিকল্প নেই। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ কামনা-বাসনা এবং মন্দ চরিত্র থেকে  থাকতে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে বলেছেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির তথা মন্দ কামনা-বাসনার অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি, রিয়াদুস সালেহিন)

উৎস : হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন।

আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ায় খারাপ কামনা-বাসনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102