রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দৈনিক জনতা’র প্রকাশক সৈয়দ আন্ওয়ার চীর নিদ্রায় শায়িত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ কয়লা আমদানীকারক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কলামিষ্ট ও দৈনিক জনতা’র প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার দুপুর ১টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার আছর নামাজ শেষে গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন শেষে তাকে চীর নিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে মরহুমের জানাজায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও দৈনিজ জনতা পত্রিকায় কর্মকর্তা, কর্মচারীও সংবাদকর্মীরা অংশ নিয়েছে। মরহুম সৈয়দ আন্ওয়ারের মৃত্যুর সংবাদে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। দৈনিজ জনতায় ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সৈয়দ আন্ওয়ার ঝালকাঠি জেলা সমিতির সাবেক সভাপতি এবং এসমা লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ছিলেন। ১৯৮৯ সালে তাঁর নেতৃত্ব ঢাকাস্থ ঝালকাঠি জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া ও সমাজের অবহেলিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করেছেন তিনি। প্রতিনিয়ত সমাজের গরীব দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। নিজ জেলা ঝালকাঠিতে শিক্ষা বিস্তার ব্যাপক ভুমিকা রেখেছেন তিন। ছৈয়দ এম আন্ওয়ার হোসাইন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ‘দৈনিক জনতা’ পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
আমির হোসেন আমুর শোক: দৈনিক জনতা পত্রিকার প্রকাশক, ঝালকাঠির কৃষ্ণকাঠি টাইগার স্কুলের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি ছৈয়দ এম আনওয়ার হোসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এক শোকবার্তায় আামির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় আমির হোসেন আমু বলেন ছৈয়দ আনওয়ার হোসাইন একজন দানশীল ও পরোপকারী ব্যাক্তি ছিলেন। কর্মের মাধ্যমেই তিনি এলাকার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ফোরাম, ঢাকা ও ঢাকাস্থ ঝালকাঠি সাংবাদিক ফোরাম।
নতুনধারার শোক: দৈনিক জনতার প্রকাশক-কলামিস্ট ছৈয়দ আনওয়ার-এর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রাকিব ঢালী প্রমুখ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিরন্তর রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিবান্ধব একজন নিবেদিত মানুষ ছৈয়দ আন্ওয়ার-এর এমন চলে যাওয়া আমাদেরকে আরো একজন অভিভাবকের স্নেহ-প্রেরণা থেকে বঞ্চিত করেছে। এই সময়ে আমাদের আন্ওয়ার-এর লেখনি অনেক প্রয়োজন ছিলো, প্রয়োজন ছিলো লোভ মোহহীন নিরন্তর ভালোবাসা-স্নেহ। তাঁর অনন্য অবদান নিবেদিত সংবাদমাধ্যম দৈনিক জনতা ও তাঁর অসংখ্য কলাম মানুষের পাথেয় হয়ে থাকবে আগামী দিনগুলোতে। তাঁর স্মরণে দৈনিক জনতা কার্যালয়ে একটি ‘ছৈয়দ আন্ওয়ার স্মৃতি কর্ণার’ স্থাপনের অনুরোধ জানাচ্ছি, একই সাথে তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি বই প্রকাশেরও অনুরোধ রইলো দৈনিক জনতা কর্তৃপক্ষের কাছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102