

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৯ জুন পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।
তাদের বিয়ের বয়স মাত্র চার মাস। এরমধ্যেই সুখবর দিলেন এই তারকা দম্পতি। বিয়ের বয়স মাত্র ৪ মাস হলেও যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তারা। নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন দেন বিগনেশ।
রবিবার (৯ অক্টোবর) এক টুইট বার্তায়ও এ সুখবর শেয়ার করেন নয়নতারা ও বিগনেশ। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা।
টুইট বার্তায় নয়নতারা লিখেছেন, আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমরা সত্যিই ধন্য।
ভিগনেশ লিখেছেন, ‘নয়ন আর আমি মা ও বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনাদের আশীর্বাদ দরকার।

গত ৯ জুন তামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম