শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

এনআইডি’র দায়িত্ব স্বরাষ্ট্রে, বাদ ইসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখতিয়ার দিয়ে শর্তসাপেক্ষে পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে নির্বাচন কমিশনের অধীনে থাকছে না জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কোন কার্যক্রম।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- খসড়া আইনে এমন বিধান রাখা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের কাছে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এনআইডি সংক্রান্ত সব কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, তবে এনআইডি আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবেই চলবে। আইনের ৩২টি ধারা কমিয়ে ১৫ টিতে নামিয়ে আনা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন থেকে জন্মের পরপরই হবে নিবন্ধন, আর সেই ইউনিক আইডিই হবে জাতীয় পরিচয়পত্র নম্বর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102