রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে শিগগির সংবর্ধনা দেবেন।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাফ নারী ফুটবলে বাংলাদেশ অপরাজিত চাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর এসব কথা বলেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবলের অবিস্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি বলেছেন, আমাদের মেয়েরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আমি তাদের শিগগির সংবর্ধনা দেবো।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নারী ফুটবলে আজকের এ সাফল্যের মূল কৃতিত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর কিশোরীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দাপটের সঙ্গে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ১৯ সেপ্টেম্বর ফাইনালে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন বাংলাদেশের নারীরা। তারা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টেও ছিলেন অপরাজিত।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102