রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

মেসির শেষ বিশ্বকাপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিদায়ের রাগিনী শুনিয়ে দিলেন লিওনেল মেসি। কাতারেই শেষ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর আলবিসেলেস্তেদের ট্রফি খরা ঘুচিয়েছেন। বিশ্বসেরা ফুটবলারের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখতে না পারা। বিশ্বমঞ্চে এবারই শেষ লড়াই, পারবেন তো সেই অপূর্ণতাকে পূর্ণ করতে?

পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলার আগে মেসি স্বীকার করলেন, একটু নার্ভাস লাগছে। স্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা বললেন, ‘একই সঙ্গে কিছুটা উদ্বেগ ও স্নায়ুচাপ কাজ করছে। এটাই শেষ।’

অথচ আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে। ২০১৯ সালে ব্রাজিলের কাছে কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারার পর থেকে অপরাজিত তারা, সবশেষ জ্যামাইকাকে হারিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে ৩৫-এ।

মেসি বললেন, ‘একটি বিশ্বকাপে যে কোনও কিছু হতে পারে। সবগুলো ম্যাচই খুব কঠিন। ফেভারিটরা সবসময় জিতে শেষ করতে পারে না। আমি জানি না আমরা ফেভারিট কি না, কিন্তু আর্জেন্টিনা তাদের ইতিহাসের কারণে সবসময় দাবিদার। আমরা যে মুহূর্তের মধ্যে আছি, এখন তো আরও বেশি। কিন্তু আমরা ফেভারিট নই। আমি মনে করি অন্য দলগুলো আমাদের চেয়ে এগিয়ে।’

নিজের ফিটনেস নিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমি শারীরিকভাবে ভালো বোধ করছি। এই বছর আমার দারুণ প্রাক মৌসুম গেছে, যেটা আগের বছর ছিল না (বার্সা থেকে পিএসজি আসার সময়)। ভালো শুরু করা গুরুত্বপূর্ণ, আমিও তাই করেছি, অনেক মনোযোগ ও আগ্রহ নিয়ে।’

‘সি’ গ্রুপে সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এরপর মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলবে তারা। যে কোনও দলকে হারানোর আত্মবিশ্বাস মেসির, কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তিনি, ‘আমরা যে কারও বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কিন্তু আমরা নিজেদের চ্যাম্পিয়ন মনে করি না। প্রথম খেলা গুরুত্বপূর্ণ।’

দেশবাসীকে নিয়েও আলাদা করে কথা বললেন মেসি, ‘আর্জেন্টিনার মানুষদের জন্য আমার ভালোবাসা নিঃস্বার্থ। যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি এবং যা উপভোগ করেছি, তা সত্যিই দারুণ। এটা ছিল খুব বিশেষ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102