বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রাজধানীর কিং ফিশার বারে ডিবির অভিযান বিদেশিসহ আটক ৬৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় কিংফিশার বারে অভিযান চালিয়ে ৬৮ জন মাদকসেবী ও কর্মচারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গো‌য়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় এক পিকআপ ভর্তি বিদেশি মদ, বিয়ার ও বিভিন্ন মাদক জব্দ করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৩ নম্বর সেক্টরের কিং ফিশার নামক ওই বারে অভিযান চালায় ডি‌বি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসিন ব‌লেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

অভিযানে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন বলেন, কিংফিশার বারে কোনো অনুমতি ছিলো না।

অবৈধভাবে বারটি পরিচালিত হ‌চ্ছি‌ল। এখানে রাতভর চলে মাদকের আড্ডা। চলতো অসামাজিক কার্যকলাপও। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বারটিতে অভিযান চালা‌নো হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102