বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: হিন্দি সিনেমায় আইটেম গানে নেচে খুব অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন বলিউড বিউটি নোরা ফাতেহি। ভারত ছাড়িয়ে নোরার খ্যাতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এবারের ফুটবল বিশ্বকাপ মঞ্চেও দেখা যাবে তার ঝলক।

আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ইতোমধ্যে দিলবার সাকি সাকি, কুসু কুসু, পাচতাওগে, গারমি, কামারিয়া, ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে নেচেছেন নোরা। খবর টাইমস অব ইন্ডিয়ার

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ফিফা মিউজিক ভিডিওতে ফিফার থিম সংয়ে গাইতে ও পারফর্ম করতে দেখা যাবে নোরাকে। গানটি প্রযোজনা করছে রেডওয়ান। এর আগে তারা ফিফার জন্য শাকিরার গাওয়া ওয়াকা ওয়াকা ও লা লা লা গানগুলোও প্রযোজনা করেছিল। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102