মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

দুর্গাপূজায় আর্ন এন্ড লিভ এর বস্ত্র বিতরণ 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩১১ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শফি মাহমুদঃ অলাভজনক বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে সনাতন হিন্দু ধর্মালম্বী দুস্ত ও অসহায় পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরন করা হয়েছে।

আর্ন এন্ড লিভ এর চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসির উদ্যোগে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওহাটা গ্রামে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অর্ধ শতাধিক পরিবারকে শিশু বস্ত্র সহ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

উক্ত বস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন আর্ন এন্ড লিভ দেওহাটা ব্রাঞ্চের কানাই, অর্ণব, বাঁধন, শান্ত, জয়, বিদ্যুৎ, চঞ্চল সহ আরো অনেক স্বেচ্ছাসেবী। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102