বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

তেতুলিয়ায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ তেতুলিয়া উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ  উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা জলের মধ্যে বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন করা হয়েছে।

বিসর্জনের উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার ওসি সাঈদ চৌধুরি, ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ পূজা উদযাপন কমিটির নেতারা।

এব্যাপারে তেতুলিয়া  মডেল থানা ওসি আবু সাঈদ চৌধুরি জানান, পূজায় কড়া নিরাপত্তা রক্ষায় আইন শৃংখলা জোরদার করা ছিল। দুর্গাপূজা পালনের লক্ষে এবার ৯ টি পূজামন্ডপের ৬ টি ইউনিয়নে পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

সংখ্যালঘু হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বুধবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ করা হয়। ভক্তরা উৎসবের শেষ দিন বিজয়া দশমী উদযাপন করতে পূজামণ্ডপে ভিড় জমায়।

বাংলাবান্ধা, তিরনই হাট, তেতুলিয়া, শালবাহান, ভজনপুর দেবনগর ইউনিয়নের মন্দিরের মন্ডপে প্রতিমা বিসর্জন  করছেন ভক্তরা।

এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান কৃষ্ণ  সামন্ত জানান, ধর্ম যার তার উৎসব হবে সবার। এবার সনাতন ধর্মের বৃহৎ উৎসব পালনে স্বাস্থ্য বিধি মেনে পূজা পালন করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলার ৯টি পূজামন্ডপ হলো সিপাই পাড়া, সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, ভোলাজোত, তেতুলিয়া সদর, বড় দলুয়াগছ, জামরড়ীগুড়ি, চৌধুরী গছ, ভজনপুর, বম্মতোল ভদ্রেশ্বর দেবনগর উষাপাড়া,  পূজামন্ডপ । 

পুজার সার্বিক পরিস্থিতি সমন্ধে  ভজনপুর  সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিত্যান্দন সরকার জানান, সব ধরনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিজয় দশমীর বিসর্জনের মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102