রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে।  মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায় তার ব্যবস্থা করতে হবে।

বুধবার বিজয়া দশমীতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ, দাসেরবাজার পানিশাইল সার্বজনীন পূজমণ্ডপ, গুলুয়া সার্বজনীন পূজামণ্ডপ এবং  নিজ বাহাদুরপুর বাঘাঢহর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন কালে বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102