বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ছাতকে অবৈধ অস্ত্র সহ ব্যবসায়ী আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব,ছাতক: ছাতকে রিভলবারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। বৃহস্পতিবার(১৭ জুন)  রাতে ছাতক সদর ইউনিয়নের মধুকুনি এলাকা থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলিসহ  অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী ছালেহ আহমদ  উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান-বাউর গ্রামের আলতাব আলীর পুত্র। র‌্যাব-৯ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি দল মধুকুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ লূৎফর রহমানের নেতৃত্বে শ্যামপাড়া-কান্দিগাও সড়কে আকিজ প্লাস্টিক কারখানার পিছনে মধুকোনি এলাকায় অভিযান চালিয়ে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ছালেহ আহমদকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব মামলা দায়ের করে তাকে ছাতক থানায় হস্তান্তর করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102