বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আজ দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন মঙ্গলবার (৪ অক্টোবর) এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি আজ রাত ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

হিন্দুধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন।

মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102