

তেতুলিয়া সংবাদদাতাঃ তেতুলিয়ায় জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। ”সময়ের অঙ্গিকার- কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (০৪ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ ।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন শীর্ষক রচনা প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মো. ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া, আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী ও সমাজসেবীগণ, গণমাধ্যম কর্মীগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত ছাত্রীবৃন্দ।