শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফর নিয়ে কাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন বিকেল ৪ টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সরাসরি এ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলী এবং সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একজন সদস্য।

তিনি জানান, মঙ্গলবার সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। এছাড়া ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়।

তিনি আরো জানান, জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরের বিস্তারিত বরাবরের মতো এবারো দেশবাসীকে তিনি অবহিত করবেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি সফরের বিস্তারিত তুলে ধরবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102