শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বিশ্ব নেতাদের শঙ্কা, পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়ের দিকে মনোযোগী হতে দেশবাসীকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব নেতারা আশঙ্কা করছেন ২০২৩ সালে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। দেশের কোথাও যেন এক শতাংশ জমি অনাবাদী পড়ে না থাকে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুর্গা বিসর্জনের সময় সনাতন ধর্মাবলম্বীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কথা বলতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন যার যার ধর্ম সমানভাবে পালন করবে। আমরা কিন্তু প্রতি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সবার উৎসবই আমরা সম্মিলিতভাবে করে থাকি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102