শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

নাটোর প্রতিনিধি: গত ঈদুল ফিতরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ভিজিএফ ও জি আর এর নগদ অর্থ আত্মসাৎ এর অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
সম্প্রতি “ভিজিএফ’র অর্থ আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে” শিরোনামে জাতীয়,স্থানীয় ও অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার (১৯শে জুন) আড়বাব ইউনিয়ন পরিষদের হলরুমে অভিযুক্ত সেই চেয়ারম্যান গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সন্মেলনে বক্তব্যে চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৫ শত টাকা করে ৫ শত পরিবারের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১ হাজার ৫ শত ৪১ টি পরিবারের জন্য ৪ শত ৫০ টাকা করে ৬ লক্ষ ৯৩ হাজার ৪ শত ৫০ টাকা বরাদ্দ আসে। সুষ্ঠুভাবে বিতরনের জন্য ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ত্রাণ কমিটির সকল সদস্য ও মহল্লাদারের উপস্থিতিতে সভা করে ইউনিয়নের দুঃস্থ ও হত দরিদ্র দের আইডি কার্ড যাচাই-বাছাই করে তালিকা করা হয়।
এছাড়া এ তালিকাটি সরকারী ভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা যাচাই করা হয়। তালিকা মাফিক গত ১২ মে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা সমাজসেবা অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার, আব্দুলপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হীরেন্দ্রনাথ, এ এস আই মঞ্জুরুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে তালিকা মাফিক বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করি। বিতরণের দিন যারা বরাদ্দকৃত অর্থ নিতে আসেননি,তাদের কয়েকজনের সাথে যোগসাজশ করে উপ-পরিচালক, ভিজিডি-২ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাবর আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মিথ্যা অভিযোগ করায় স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল সমর্থিত কতিপয় ষড়যন্ত্রকারীরা। অর্থ প্রাপ্তির পর অভিযোগকারী মোহাম্মদ আলী,জামাত আলী ও আবু তাহের ভুল বুঝতে পেরে ১০ জুন তারিখে অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেন। এতেই প্রমানিত হয় আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
অভিযোগকারী জামাত আলী জানান,আমার নামে বরাদ্দকৃত অর্থ পেয়ে, অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেছি। আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102