বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সিলেটে দূর্গাপুজা উপলক্ষে শাড়ী ও নগদ অর্থ বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

শহিদুল ইসলাম, সিলেটঃ গতকাল সিলেট সিটি কর্পোরেশন এর ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিক বকস এর সহযোগীতায় শহরের কদমতলী ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সি‌লেট জেলা তাঁতী লীগের সভাপতি, আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সি‌লেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, হাজী হেলাল বক্ত, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক,।

২৫-২৬-২৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আ‌রো উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় আওয়ামীলীগের নেতা/কর্মী সহ সর্বস্ত‌রের জনসাধারণ‌।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102