মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ১৪ মাস পরে যে নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে অনেক চক্রান্তের খেলা চলছে। যাদের কাছে নালিশ করে, তাদের কাছে সবিনয়ে জানতে চাই পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়? একটা দেশ দেখান। বাংলাদেশে কেন হবে? তত্ত্বাবধায়কের পঁচা গলিত লাশ মিউজিয়ামে পাঠিয়েছি, সেটি আবার কেন টেনে নিয়ে আসছেন? যারা তত্ত্বাবধায়কের নালিশ শুনেন তারা জানেন না, ইদানীং যত নির্বাচন হয়েছে, কোথায় তত্ত্বাবধায়ক?

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার অষ্টমীতে সন্ধিপূজা শেষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কূটনৈতিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা নালিশ শুনেন, তাদের বলি গণতন্ত্রের গল্প শুনুন, বলুন। কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? নিজেদের দেশের আয়নায়, নিজেদের গণতন্ত্রের চেহারা দেখুন। তার আগে বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে আসবেন না।

তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত একথা বলবো না। আমরা ইম্প্রুভ করছি, সামনের দিকে আরো ইম্প্রুভ করবো। আমাদের বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন মনে করছি না। এসব না করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান। যুদ্ধ করছে বড় দেশগুলো, আর ভোগান্তি পোহাতে হয় আমাদের মতো ছোট দেশগুলোকে।

আওয়ামী লীগের শাসনামলে মাত্র একটি পূজায় সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমাদের ১৩ বছরে মাত্র একবার সারাদেশে কয়েক জায়গায় কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু ১২টি পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ৩২-৩৪ হাজার পূজামণ্ডপ, আইনশৃঙ্খলা বাহিনীর কারো ঘুম নেই, তারা সতর্ক অবস্থায় আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, দেবী দুর্গার আগমনে ভক্তরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছে। সর্বজনীন এ উৎসবে হিন্দু-মুসলমান কোনো কথা নয়, সব মানুষ এই পূজায় আসছে। আপনাদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে সনাতন ধর্মালম্বীদের পাশে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত সারা দেশে দুর্গোৎসব উৎসবের মতোই উদযাপন হচ্ছে। আমি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলবো।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে বিরোধীদের পাবেন না। তারা কান পেতে আছে, কখন গত বছরের মতো একটি ঘটনা ঘটে। রূপরেখা তৈরি করছে, রূপও নেই রেখাও নেই। আন্দোলনের রূপরেখা খালি হচ্ছে, কী হচ্ছে? কবে হচ্ছে? কেউই জানে না। সকালে ঘুম থেকে ওঠে চোখ কচলাতে কচলাতে নালিশ পার্টি গুলশান ও বারিধারায় যায়, নালিশ জানাতে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102