রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

আল-ইসলাহ’র সভাপতি শামছুল ইসলাম সম্পাদক এনামুল হক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন হয়েছে সভাপতি মাও. মো: শামছুল ইসলাম সাধারণ সম্পাদক হাফিজ মাও. এনামুল হক।

সোমবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

জেলা সভাপতি মাও. মুফতি মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মোঃ আব্দুল আলীম এর পরিচালনায় শুরু হওয়া কাউন্সিলে অন্যান্য পদে সর্বসম্মতিক্রমে যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাও. আব্দুল আলীম, মাও. মুহিবুর রহমান, মাও. মুজিবুর রহমান মাদানী, সহ-সাধারণ সম্পাদক মাও. সৈয়দ ইউনুছ আলী, মাও. ইসহাক আহমদ, হাফিজ মাও. আলাউর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মাও. বশির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি রুহুল আমীন, মাও. কাজী ফজলুল হক খাঁন সাহেদ, প্রচার সম্পাদক মাও. মোহাম্মদ শফিকুল আলম, অর্থ সম্পাদক মাস্টার মো: নাজিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাও. নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মীর্জা শামীম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. সিরাজুল ইসলাম মাসুক, তথ্য ও গবেষণা সম্পাদক মাও. সালাহ উদ্দিন ইবনে শিহাব, পাঠাগার সম্পাদক খন্দকার ফখরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আখই, অফিস সম্পাদক মাও. এম ফয়জুল ইসলাম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102