শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মা ও দুই ছেলে হত্যার মূল হোতা গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে একই পরিবারে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে আইয়ুব আলী সাগর (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মন্ডল। 

এসময় তিনি জানান, আসামী আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নী। সাগর পেশায় একজন তাঁতী। দ্রব্যমূল্যের উর্ধগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্থ ছিল সাগর। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাগ্নীর বাসায় টাকা ধার চাইতে যায় এবং ভাগ্নী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির স্বীদ্ধান্ত নেয়। 

চুরির একপর্যায়ে ভাগ্নী রওশন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শীল-পাটার শীল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (০৩) জেগে গেলে তাদেরও হত্যা করে। 

হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায়। 

এ ঘটনায় গত (১ অক্টোবর) সকালে একটি হত্যা মামলা দায়েরের ভিত্তিতে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে দুপুরে আসামিকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, (১ অক্টোবর) শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলে সহ অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102