মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে গৃহহীনদের ১৬০ ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৮৮ এই পর্যন্ত দেখেছেন

সাফি আহমদ, মৌলভীবাজার: মুজিবশতবর্ষ উপলক্ষে শেখহাসিনার সরকার ঘর নাই বাড়ি নাই এমন পরিবারগুলোকে মাথা গুজার ঠাই করে দিতে দেশব্যাপী গৃহহীনদের জমি সহ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে ৩০০ ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরি মধ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রথম পর্যায়ে গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬০টি ঘরের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে।আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে গৃহহীনদের জন্য তৈরি নতুন ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবেন স্থানীয় প্রশাসন। বুধবার (৯ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে আশ্রয়ণ-২ প্রকল্পের (২য় পর্যায়) নির্মিত ১৬০ টি ঘর পরিদর্শন করেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় তিনি বিভিন্ন দিক- নির্দেশনা দেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল সহ ইউনিয় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জানা যায়, দেশব্যাপী ২য় পর্যায়ে ৫৩,৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ভূমি মন্ত্রনালয়ের সচিব, ভূমি মন্ত্রনালয় সচিব, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়, প্রকল্প পরিচালক আশ্রয়ন-২ প্রকল্প সহ সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত ছিলেন।এ সময় মৌলভীবাজার জেলা প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সহ সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি), সকল উপজেলা প্রকৌশলী ও সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা মিটিংয়ে অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102