রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তর না করার দাবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ইসরাইলের তেলআবিব থেকে ব্রিটিশ দূতারাস জেরুজালেমে স্থানান্তর না করার দাবি জানিয়েছেন আরব দেশগুলোর কূটনীতিকরা।

ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তারা এ ব্যাপারে চিঠি দিয়ে অনুরোধ জানান। খবর আরব নিউজের।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইসরাইলের ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে আগ্রহী।

এ খবর প্রকাশের পর লন্ডনে নিযুক্ত আরব দেশগুলোর কূটনীতিকরা একজোট হয়ে এ পদক্ষেপ থেকে লিজ ট্রাসকে সরে আসার জন্য একটি চিঠি পাঠান।   

ইসরাইল জেরুজালেমে তার রাজধানী স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। অন্য দিকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্রের প্রত্যাশায় আছেন ফিলিস্তিনিরা।

এমতাবস্থায় জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস সরিয়ে নিলে দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধানের কথা ভাবা হচ্ছিল- তা আর বাস্তরায়িত হবে না।
 
ইসরাইলের বেশির ভাগ দেশের দূতাবাসই তেলআবিবে অবস্থিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপতৎপরতায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের দূতাবাস জেরুজােলেমে স্থানান্তর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102