বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ফেসবুক পেজে শেহজাদ খান বীর, ফলোয়ারের ভিড়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ছেলের নামে ফেসবুক পেজ খুলেছেন মা শবনম বুবলী! ইতোমধ্যে পেজটি অনেকের নজরে আসে। নায়িকার ভেরিফায়েড পেজে গেলেই বিষয়টির সত্যতা পাওয়া যায়। বুবলীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ফলো করা একমাত্র পেজ শেহজাদ খান বীর। তবে বাবা শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে এখনও ছেলে বীরের পেজে ফলো করা হয়নি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শাকিব-বুবলীর পেজে বীরের নাম ও ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ‘শেহজাদ খান বীর’ নামে পেজটি খোলা হয়। পেজের অ্যাবাউটে লেখা রয়েছে বীরের বাবা শাকিব খান এবং মা শবনম বুবলীর নাম। প্রতিনিয়ত ঝড়ের গতিতে বাড়ছে পেজটির লাইক-ফলোয়ারের সংখ্যা। বর্তমানে দেশজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন এই স্টারকিড।

ADVERTISEMENT

২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছিল শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। ছেলের জন্মদিনে শুভকামনা জানিয়ে বাবা শাকিব খান সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওইদিনই চিত্রনায়িকা বুবলী ফেসবুকে পেজে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করে চারদিকে হইচই ফেলে দেন। ছবির ক্যাপশন লেখেন, ‘উইথ মাই লাইফ (অনেকগুলো লাভ ইমোজি) হ্যাশট্যাগ থ্রোব্যাক আমেরিকা।’ এর পরপরই বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

উল্লেখ্য, শাকিবের আরেকপুত্র আব্রাম খান জয়-এর নামেও ফেসবুক পেজ রয়েছে। ওই পেজের ফলোয়ারে আছেন তার মা অপু বিশ্বাস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102