বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

তুরস্কে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: তুরস্কে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ‘বিজয় একাত্তর মিলনায়তনে’ এই সংবর্ধনা দেয়া হয়।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মস্যূদ মান্নান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুরস্কের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে উত্তীর্ণদের মধ্যে ৩৯ জন মেধাবী কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত মস্যূদ মান্নান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসগকারী শহীদদের স্মরণ করে দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে অবদান রাখার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে, যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। সাতজন বিজয়ীর মধ্যে ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
পরে, কৃতি শিক্ষার্থীদের সম্মানে কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সকলকে আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102