বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

তেতুলিয়ায় ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ তেঁতুলিয়া উপজেলায় ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবস-উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পরিবর্তিত বিশ্বে প্রবীন ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০১ অক্টোবর), তেতুলিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবস-২০২২। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সামনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রবীন ব্যক্তিসহ আরডিআরএস বাংলাদেশ এর এনজিও কর্মী ও সমাজসেবীগণ এবং গণমাধ্যম কর্মীগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102