সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সিনিয়র সিটিজেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

সিনিয়র সিটিজেন আমরা-
গায়ে নেই মাংস আছে চামড়া,
কাজ নেই কাম নেই করি বকবক
ঔষধ খেয়ে লাগে তিতে আর টক।

স্বজনেরা বিরক্ত কথায় ও কাজে
কাউকে বলিনা ওতো মরে যাই লাজে,
ভালো কারো লাগে না আমাদের দেখে
মনের যতো কথা সব লিখে যাই রেখে।

কারো কিছু করার নেই বুড়োদের জন্য
সরকার এগিয়ে এলে হতাম আজ ধন্য,
লোক দেখানো সহানুভূতি আমরা চাই না
ভালো কাজে নেতাদের কাউকে পাই না।

মনে রেখো একদিন তুমি বুড়ো হবে
বুড়োদের দুঃখ কি বুঝবেই তবে।

লেখক: এম.আর.মনজু

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102