শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে বন্দুকধারীদের গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

মেক্সিকোর স্থানীয় সরকারের ভাষ্য, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাদের মধ্যে একজন মারা যান।

এ হামলার বিষয়ে জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল একে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে মন্তব্য করেছেন। সূত্র: এনডিটিভি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102