মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৮৫ এই পর্যন্ত দেখেছেন

শাহান আহমদ,যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের দ্রুতই কনস্যুলেট অফিস এবং দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নেয়া হবে। তিনি বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য ভ্যাকসিনের অপ্রতুলতার কথা উল্লেখ করে ভ্যাকসিন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৬ জুন বুধবার নিউইয়র্কের কুইনসে প্রবাসীদের আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এসব কথা বলেছেন।জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশ ক্লাব ইউএসএ’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন বলে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় আছে। উন্নয়নের এমন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর মধ্যে পার্শ্ববর্তী শ্রীলংকাকে দুই বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তীব্র সংকট বিরাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমেরিকায় বহু ভ্যাকসিন মজুদ পড়ে আছে। অনেক ভ্যাকসিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এসব ভ্যাকসিন, বিশেষ করে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন বাংলাদেশ পেলে খুবই উপকার হবে বলে তিনি মনে করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন প্রণেতাদের মাধ্যমে মার্কিন সরকারের ওপর এ নিয়ে চাপ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন। আমেরিকায় নাগরিকত্ব নিয়ে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার জন্য প্রবাসীদের মার্কিন সরকারকে চাপ দেয়ারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাকে এখন একটি অগ্রাধিকারের সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো খোঁজ খবর নিচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কোন অবস্থায়, কোন জায়গায় আছে। পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, রোহিঙ্গাদের নিয়ে মূল সমস্যা হচ্ছে, তাদের স্বদেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এ কাজে মিয়ানমার সরকারকে বাধ্য করার জন্য আমেরিকাসহ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে চাপ দেয়া দরকার তা দেয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। এ নিয়ে প্রবাসীদের সোচ্চার হওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সাংবাদিক ইব্রাহিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে। মালয়েশিয়া, সৌদি আরবের প্রবাসীদের মাঝেও জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাংলাদেশের অর্থ পাচার করে কারা বিদেশে পাড়ি জমাচ্ছেন, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই উল্লেখ করে তিনি বলেছেন- প্রবাসীরা এ নিয়ে তথ্য প্রদান করলে বাংলাদেশের দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মতবিনিময় সভায় বক্তৃতা করেন- আয়োজক সংগঠন বাংলাদেশ ক্লাব ইউএসের সভাপতি নুরুল আমিন বাবু, বাবরুল হোসেন বাবুল, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সৌদ চৌধুরী, আনোয়ার কবীর। উপস্থিত ছিলেন- কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, আবু বকর হানিফ, মাহফুজ হায়দার, শিবলী সাদিক প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102