রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস।

স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এক নিরাপত্তা সতর্কতায় এ নির্দেশ দেয়া হয়।

এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ জনতার একাংশকে যুদ্ধে পাঠানোর বিষয়টি এক ঘোষণাবলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণার পরই জারি করা হলো এ সতর্কতা।

এর আগেও মার্কিনদের রাশিয়ায় ভ্রমণ না করার ও অবিলম্বে রাশিয়া ত্যাগ করার জন্য সতর্ক জারি করা হয়েছে। তবে এবারের সতর্কবার্তায় বলা হয়েছে- রাশিয়ায় অবস্থানরত দ্বৈত নাগরিকদের মার্কিন নাগরিকত্বের স্বীকৃতি নাও দেয়া হতে পারে, মার্কিন কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে ও দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেয়া হতে পারে। সূত্র: সিএনএন

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102