

দেওয়ান রফিকুল হায়দারঃ ২০১৯ সালের ৭ই মার্চ যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভীবাজারবাসীরা একত্রিত ভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে গঠন করে ’ইউনিটি অব মৌলভী বাজার’। এই সংগঠনের মূল উদ্যোক্তা হচ্ছেন কার্ডিফে বসবাসকারী বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। মকিস মনসুরের দেয়া কয়েটি নামের মধ্যে মূল উদ্যোক্তারা এই নামই পছন্দ করেন এবং সর্বসম্মতিক্রমে পাশ করেন। এরপর সবার মতামতের ভিত্তিতে কয়েকজনকে এডমিন করে আমজাদ হোসেন সানিকে ইউনিটি অব মৌলভীবাজার নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার সম্মতি প্রকাশ করেন। পরে এডমিনরা সবার সবার সাথে যোগাযোগের মাধ্যমে এই গ্রুপে সদস্য সংখ্যা বাড়াতে থাকেন।
২০১৯ সালের ৯ই মার্চ সংগঠনের মূল উদ্যোক্তাদের কয়েকজন মিলে সেন্ট্রাল লন্ডনের একটি রেষ্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে একটি মিটিং এর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেন এবং ঐদিন থেকেই শুরু সংগঠনের পথ চলা।
এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, মৌলভীবাজার জেলা থেকে নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্রতা দূর করা, মৌলভী বাজার সদরে একটি মেডিক্যাল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শমসের নগরে আন্তর্জাতিক বিমান বন্দর প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবি আদায় করা। এ দাবিগুলো আদায়ের লক্ষ্যে শুধু যুক্তরাজ্যেই নয় তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভী বাজারবাসীদের সাথে যোগাযোগ করা শুরু করেছেন এবং প্রচুর সারা পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উদ্যোক্তা জনাব মকিস মনসুর।
তাদের এ উদ্যোগকে এগিয়ে নেয়া এবং সবাইকে সংগঠনের কার্য্যক্রমকে জানান দেয়ার লক্ষ্যে গত ১৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুইট হলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসীর উপস্থিতিতে ইউনিটিনি অব মৌলভীবাজার এর সম্মেলন ২০২২ সফল ভাবে সম্পন্ন হয়।
সংগঠনের ফাউন্ডার্স উপদেষ্টা ও আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ফাউন্ডার্স সেক্রেটারী কামরুজ্জামান খাঁন কমরু ও ফাউন্ডার্স জয়েন্ট সেক্রেটারী এম লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার ফর পলিটিক্যাল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যামডেনের মেয়র নাসিম আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, ই্উ কে বিসি এর প্রেসিডেন্ট এম এ মুনিম, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ট্রেজারার আতাউর রহমান কুটি, ইউনিটি অব মৌলভীবাজারের ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক সহ বিভিন্ন এলাকার কাউন্সিলারবৃন্দ। এ ছাড়াও মৌলভী বাজার জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই সম্মেলন উপলক্ষে সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সম্পাদনায় “ঐক্যের বন্ধন” নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এই ম্যাগাজিনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা বাণী পাঠিয়েছেন তারা হচ্ছেন মো: শাহাব উদ্দিন এমপি (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী), সাঈদা মুনা তাসনিম (যুক্তরাজ্যস্থ হাই কমিশনার), নেছার আহমদ (সংসদ সদস্য, মৌলভী বাজার), সৈয়দা জোহরা আলাউদ্দিন (এমপি), মীর নাহিদ আহমদ জেলা প্রশাসক (মৌলভী বাজার), আলহাজ্ব মিসবাহুর রহমান (প্রশাসক, জেলা পরিষদ মৌলভীবাজার), এম নাসের রহমান (সাবেক সংসদ সদস্য মৌলভী বাজার ৩), সৈয়দা সায়রা মোহসিন (সাবেক এমপি মৌলভীবাজার ৩), মো: ফজলুর রহমান (মেয়র, মৌলভী বাজার পৌরসভা), ফয়জুল করিম ময়ুন (সাবেক মেয়র, মৌলভী বাজার পৌরসভা), মো: কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ, (মৌলভীবাজার) এবং মিজানু রহমান মিজান (সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ)। উক্ত ম্যাগাজিনে মৌলভী বাজারের কৃতি সন্তানদের সংক্ষেপে তাদের স্মৃতি তুলে ধরা হয়েছে।
ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পার্টির পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দু’বছরের জন্য সৈয়দ শামীম ইসলামকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন সানিকে ট্রেজারার ও মোহাম্মদ রাসেল খানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণ করেন উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী। মহিলা সম্পাদক হেলেন ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক শিবলু রহমানের পরিচালনায় জনপ্রিয় শিল্পী শতাব্দী রায়, সাজেদা কামাল শেফালী, সোহেল ইসলাম, শিবলু রহমান, সাঈদা লাভলী চৌধুরী, মুজিবুর রহমান জসিম, অনু দেব, অসিত দে সহ বৃটেনের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
