বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

‘সবুজের বুকে মানবতার জননী’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সংশপ্তক শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবুজের বুকে মানবতার জননী শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

শিল্পকলা প্রাঙ্গণ যেন শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আলোয় ঝলমল করছে। তার শরীরী উপস্থিতি না থাকলেও, তিনি যেন ছড়িয়ে ছিলেন সম্মিলিত মুখরতায়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বেলা ৩টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর (১০০৭৬ফিট) প্রতিকৃতি উদ্বোধন এবং শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্টক্যাম্প।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির সভাপতি ও বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শিশু বক্তা হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন পুষ্পিতা।

এছাড়া একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে প্রধানমন্ত্রীকে নিয়ে একাডেমির আয়োজনে সৃজিত শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা-রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর দরজা সবার জন্য খোলা থাকবে।

আলোচনা পর্বের পর শিল্পকলার শিশু সংগীতদল, শিশু নৃত্যদল, নৃত্যদল, সংগীতদল, প্রতিশ্রুতিশীল শিল্পী, ভাওয়াইয়া দল, বাউলদলের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্নাতা শাহরীন, মেহরাজ হক তুষার, জয়দ্বীপ পালিত ও সাইফুল ইসলাম ইভানের পরিচালনায় এবং লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য শুভেচ্ছা ভালোবাসা; আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী; প্রত্যয় হাতে হাতে এবং মানবতার জননী।

লিয়াকত আলী লাকীর কথা ও সুরে প্রতিশ্রুতিশীল শিল্পীরা পরিবেশন করেন ইতিহাস জানো তুমি ও এ মাটি নয় জঙ্গিবাদের শিরোনামে দুটি গান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া দলের পরিবেশনায় সোনার এদেশ সোনা ফলা মাটি; বার মাস তের ফুল এবং বাউল দলের পরিবেশনায় মানুষ ভজলে সোনার মানুষ হবি শিরোনামে পরিবেশিত হয় দুটি সমবেত সঙ্গীত। আমরা নতুন যৌবনের দূত; মনেরও রং লেগেছে শিরোনামে সমবেত সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিশু সঙ্গীত দল।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে আর্টক্যাম্পে অংশগ্রহণকারী ৮০ জন শিশু কিশোরদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলরুবা সাথী ও আব্দুল্লাহ বিপ্লব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102