সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দীপিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে মুম্বায়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর অভিনেত্রীর একাধিক টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, আপাতত সুস্থ আছেন দীপিকা। যদিও এ বিষয়ে দীপিকার টিমের কেউই মুখ খোলেনি। স্বামী রণবীর সিংও কোনো মন্তব্য করেননি।

এর আগে, গত জুনেও হায়দরাবাদে “প্রোজেক্ট কে”র শুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জানা যায়, তখন তার ‘হার্টবিট’ বেড়ে গিয়েছিল। এরপরই তাকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে সামান্য চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ফিরে এসে করেছিলেন শুটিংও।

দীপিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ওটিটি সিনেমা “গেহরাইয়ান”তে। এছাড়া বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে তার। দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে ছবির শুটিং শেষের পথে। আসন্ন শাহরুখ খান অভিনীত “পাঠান” সিনেমায় দেখা যাবে দীপিকাকে। জানা গেছে, “ব্রহ্মাস্ত্র” ছবিতে অমৃতা হিসেবেও তিনি অভিনয় করছেন। হৃতিকের সঙ্গেও “ফাইটার” সিনেমার কাজ চলছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102