মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

অভিনেত্রী সাবার লিগ্যাল নোটিশ ২ প্রতিষ্ঠানকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অনুমতি ছাড়া ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামের একটি সেলিব্রেটি টকশো সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে দুই প্রতিষ্ঠানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। প্রতিষ্ঠান দুটি হলো- এম/এস ইনসটিচ স্টুডিও ও রবি আজিয়াটা লিমিটেড।

গত রোববার সোহানা সাবার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মজিবুল কামাল এ লিগ্যাল নোটিশ পাঠান। আজ মঙ্গলবার মজিবুল কামাল নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নোটিশে দুই প্রতিষ্ঠানের কাছে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। তা না হলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়- অভিনেত্রী সোহানা সাবা ৪ চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামের একটি সেলিব্রেটি টকশো নির্মাণ শুরু করেন। যা এম/এস ইনসটিচ স্টুডিও ও রবি আজিয়াটাসহ অনেকে প্রতিষ্ঠান সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে।

এতে জানা-অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। টকশোটি সাবার কপিরাইট করা, যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮, ২৭০৮৫, ২৭০৮৬, ২৭০৮৭ ও ২৭০৮৮।

এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা কপিরাইট আইনের ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিনেত্রী সোহানা সাবার বরাত দিয়ে তার আইনজীবী বলেন, ৪ বছর ধরে সোহানা সাবা অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছেন। এগুলো তারা সাবার অনুমতি ছাড়া ব্যবহার করে মুনাফা অর্জন করেছে।

এটি দেশের আইন অনুযায়ী চুরির সামিল। ওই কনটেন্টগুলো থেকে আয় করা অর্থ তারা সাবাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা সাবার কথা অগ্রাহ্য করে। সাবার পরিশ্রমের অবমূল্যায়ন করে তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102