বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গ্রন্থ প্রদর্শনী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮শে সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে বাংলা একাডেমি সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় তিনদিনব্যাপী গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের পাশাপাশি তাকে নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থাবলী প্রদর্শিত হয়েছে।

গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গ্রন্থ-প্রদর্শনীতে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সচিব এ.এইচ.এম. লোকমান প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা সফল জননায়ক ও রাষ্ট্রনায়কের পাশাপাশি একজন অসামান্য লেখকও। তার গ্রন্থাবলীতে বাংলার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন ও সংগ্রাম অসাধারণ ব্যঞ্জনায় ভাস্বর হয়েছে।

তারা বলেন, বাংলা একাডেমি শেখ হাসিনার শুভ জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর যে আনন্দ-আয়োজনের উদ্যোগ গ্রহণ করে তার অন্যতম শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থ এবং তাকে নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থের প্রদর্শনী। আমরা আশা করি এই প্রদর্শনীর মধ্য দিয়ে উত্তরপ্রজন্ম শেখ হাসিনার লেখকসত্তার সঙ্গে পরিচিত হবে এবং তার চিন্তা ও দর্শন উপলব্ধি করতে সক্ষম হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102