রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিপিএলে দেশিদের সর্বোচ্চ ৮০ লাখ, বিদেশিদের ৮০ হাজার ডলার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা। আর বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার।

সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেন।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন ভেন্যুতে ম্যাচগুলো হবে। মোট ৪৬টি ম্যাচ হবে। এবার থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা। 

এর আগে গতকাল চূড়ান্ত হওয়া ৭টি ফ্র‍্যাঞ্চাইজির নাম ঘোষণা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাদের আগামী ২ সপ্তাহের মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র‍্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102