মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন জ্যাকলিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সোমবার (২৬ সেপ্টেম্বর) ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় পাতিয়ালা হাউজ কোর্টে ডাক পরেছিল এ অভিনেত্রীর। ৫০ হাজার রুপি বন্ডে অন্তবর্তীকালীন জামিন পেলেন তিনি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেয়ার কথা ছিল।

কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালত তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় সোমবার হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। এ মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তদন্তকারীরা মনে করছেন এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে সাত কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রান্ত রোনা। এছাড়া সার্কাস, রামসেতু সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে। সূত্র: এনডিটিভি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102