বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সাজেদার আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপ নির্বাচন আগামী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা জানান ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। তার দেয়া তথ্য অনুযায়ী ওই আসনে মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১০ অক্টোবর, মনোনয়ন যাচাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, ৫ নভেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা এ উপনির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে।

সৈয়দা সাজেদা চৌধুরীর আসনটি শূন্য ঘোষণা করা হয় গত ১১ সেপ্টেম্বর। গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়ে যায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102