মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

বিয়ের পিঁড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এ জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে। নতুন ছবির নাম ঘোষণার পরে দর্শকমহলে উত্তেজনার শেষ নেই। বছর শেষে পর্দায় পুরনো ম্যাজিক দেখার অপেক্ষায় দর্শক।

অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? জানা গেল, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা। এদিনই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এ বছরের শেষেই এক হবে চার হাত। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও আরো দুজনকে এই ছবিতে দেখা যেতে পারে, টলিউডে এমনই গুঞ্জন। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ, ঋতুপর্ণাকেই এখনো অবধি দেখা যাচ্ছে কিন্তু আদতে ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এই ছবির হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শক। ছোট পর্দার জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়। ইপ্সিতা আর ঋষভকে কি জুটি বাঁধবেন এই ছবিতে? এটি অবশ্য এখনো নিশ্চিত নয়।

সম্রাট শর্মা পরিচালিত এ ছবি চমকে ভরা। তবে এ প্রসঙ্গে এই মুহূর্তে একটি শব্দও খরচ করতে রাজি নন পরিচালক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102