বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

মিয়ানমারের গোলা বন্ধে সেনা মহড়ার পরামর্শ কূটনীতিকদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মিয়ানমারের গোলা বন্ধে সেনা মহড়ার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট- সীমান্ত পরিস্থিতি- ভূরাজনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ পরামর্শ দেন তারা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এডিটরস গিল্ডের প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বৈঠকটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

বৈঠকে আরও অংশ নেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. আব্দুর রব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102