বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কৃষক লীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ আশু রোগমুক্তি কামনা করে পল্টন থানা কৃষক লীগের দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর পল্টন খালভার্ট রোডের ফায়ানেস টাওয়ারে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সংগঠনের নেতাকর্মীদের মসজিদে দোয়া ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করার অনুরোধ জানান পল্টন থানা কৃষক লীগের আহ্বায়ক মামুন হোসেন শামীম। কৃষিবিদ সমীর চন্দ দাদার আশু সুস্থতা কামনা করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
পল্টন থানা কৃষক লীগের আহ্বায়ক মামুন হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের সহ সভাপতি মনির হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পলাশ, মনির হোসেন জিন্নাহ ও এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান নকীব ও অমিত হাসান স্বপন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস এইচ সোহেল, তথ্য ও গবেষনা সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, বন ও পরিবেশ সম্পাদক হাসান মাহমুদ অপু, ভুমি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফ মোল্লা, সহ মহিলা বিষয়ক সম্পাদক বেলাজান লাবনী, সদস্য আনসার উদ্দিন মিন্টু, মোক্তার হোসেন দেওয়ান, ফুজায়েল হোসেন রানা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102