রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার টাইগ্রেসরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে আজ থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।

আগেই বলা হয়েছিল ফাইনালে ওঠা দুটো দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুবাইতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মেয়েরা টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভার লাল সবুজের প্রতিনিধিরা ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে থাইল্যান্ডের মেয়েরা। ফলে ১১ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

টাইগ্রেস ব্যাটারদের মধ্যে ফারজানা হক ১৭ বলে ১১ , মুরশিদা খাতুন ৩৫ বলে ২৬ , নিগার সুলতানা ২৪ বলে ১৭, রুমানা আহমেদ ২৪ বলে ২৮, সুবর্ণা মুস্তারি ১০ বলে ১৭ রান করেন। থাইল্যান্ডকে ১০২ রানে গুটিয়ে দিতে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন সালমা খাতুন। তিনি চার ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। সানজিদা আক্তার ৭ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। অপর উইকেটটি তুলে নেন নাহিদা আক্তার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102