বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

জাতিসংঘের গুমের তালিকা প্রশ্নবিদ্ধ: জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের গুমের তালিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি জাতিসংঘের দেয়া বাংলাদেশের গুম হওয়া ৭৬ জনের তালিকা দেয়ার প্রেক্ষিতে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর এই তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকেই এখন বাংলাদেশে বসবাস করছে, যার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে। এছাড়া, দুজন ভারতীয় নাগরিকের নাম আছে। আবার অনেক তালিকাভুক্ত পলাতক আসামির নাম রয়েছে।

তিনি উল্লেখ করেন, তালিকায় ২ জন ভারতের মনিপুর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী, নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইউএনএল) শীর্ষ নেতা। একজন সংগঠনটির চেয়ারম্যান, অপরজন মেজর পদমর্যাদার। তারা হলেন- সানায়াইমা রাজকুমার ওরফে মেঘান ও কেইথেল্লাকপাম নবচন্দ্র ওরফে শিলহেইবা।

ফেসবুকে জয় আরও উল্লেখ করেন, জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে? এর উত্তর সহজ, শুধু স্থানীয় বাংলাদেশভিত্তিক এনজিও’র মাধ্যমে সরবরাহকৃত গুমের ঘটনাগুলোর তথ্য যাচাই না করেই প্রকাশ করেছে তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102