

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও তাঁর পত্নী অনুষ্ঠানে তাঁকে (শেখ হাসিনা) উষ্ণ অভ্যর্থনা জানান।
আব্দুল মোমেন বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম